: কী দেখো?
: আকাশ দেখি !
: আকাশ তো উপরে !
: ওই আকাশ না - তোমার চোখের বিশালতার কাছে ওই আকাশ যে তুচ্ছ !
: আচ্ছা ! তাই-ই? কী আছে এ চোখে ?
.
: শান্ত দীঘির জলের মতো ওই চোখে তাকালেই অদ্ভুত ভাললাগা ঘায়েল করে ফেলে আমায়।
'
: হইছে ! চাপা মারতে হবে না। কই আগে তো কেউ বলে নাই এমন করে !
: কারো সহ্য ক্ষমতা নেই যে আমার মতো ! :
: মানে ?
'
: -তীক্ষ্ণ বানের মতো দৃষ্টি তোমার। বুকের গভীরে বিদ্ধ হয়। সবাই সইতে পারে না।
'
: তোমাকে আঘাত করেনা ?
'
: করে !
'
: তো?
'
: আমি বিদ্ধ হতে চাই ! বিলীন হতে চাই ওই নয়নের নীলাকাশে।
'
: হয়েছে ! বিলীন হতে হবে না। তুমিই সেই আকাশ এই চোখে !
: নাহ ! আকাশ হবো না !!
: কি হবা?!
.
: আকাশের বিশালতার কাছে সে নিজেই অসহায়। আকাশ চাইলেও তারার পানে ছুটতে পারে না ! সে যে অসীম। আমি তারা হব। তুমি আকাশ!
ঝরে পড়ে গেলেও, তাড়িয়ে দিলেও তোমার আকাশেই জ্বলে উঠব বারবার।
'
: হয়েছে, তারা হয়েই থেকো। এবার চল ! :
'
: নাহ ! আরেকটু দেখি !
'
: দেখো- কল্পনায় দেখো ! আমি চললাম !
'
অভিমানীর এই হঠাৎ কাছে আসা, এই হঠাৎ দূরে চলে যাবার খেলা আর তার সেই সুবিশাল আকাশে হারিয়ে যাবার বাসনায় কেটে যাবে আরেকটা নির্ঘুম রাত !
'এভাবেই কি চলবে জীবন -?
'এবার যে থামতে চাই । স্থির তারা হয়ে জ্বলে থাকতে চাই ঐ আকাশে।

No comments:
Post a Comment